রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার, জব্দ ১০ লাখ টাকার মাদক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৬, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০০ গ্রাম হেরোইন সাদৃশ্য মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার একটি টহল দল ২৪ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রানীনগর জামে মসজিদের সামনে মোন্নাফের মোড় এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

 

সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. পারভেজ ইসলাম (১৮)। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকায়। বর্তমানে তিনি মহানগরীর বেলপুকুর থানার মাহিন্দ্রা এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশের দাবি, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পারভেজ ইসলামের হাতে থাকা লাল-সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো প্রায় ১০০ গ্রাম বাদামী রঙের হেরোইন সাদৃশ্য পাউডার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি Samsung A13 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি মোবাইল সিম জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

রাস্তা হয়েছে, চলাচল নয়—দুর্গাপুরে চরম দুর্ভোগ

পুঠিয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজনীতিতে প্রতিহিংসা নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

মাদকসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন বোয়ালিয়া থানা পুলিশ 

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial