রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী নগরীতে বসছে ১৫৫টি নতুন সিসি ক্যামেরা, নিরাপত্তায় বড় পদক্ষেপ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৬, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর নিরাপত্তা আরও জোরদার হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) হস্তান্তর করা হয়েছে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা। রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ক্যামেরাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ক্যামেরাগুলো গ্রহণ করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণের চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছেন তারা। নিরাপদ ও শান্তির মহানগরী গড়তে সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, এই ক্যামেরাগুলো প্রেভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর ১৫৫টি গুরুত্বপূর্ণ স্থানে বসবে এসব ক্যামেরা, যার ফলে অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে রাজশাহী আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরএমপির পক্ষে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম এবং বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান।

জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে বসবে এই ক্যামেরাগুলো। এতে সার্বক্ষণিক নজরদারি বাড়বে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয়, ঠিক কোন কোন মোড়ে বসছে এই ক্যামেরাগুলো, আর কতদিনের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাচ্ছে পুরো সিস্টেম — সেই আপডেট আসছে খুব শিগগিরই।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

নাটোরে ভয়াবহ দুর্ঘটনা ট্রাক বাড়িতে ঢুকে ৩ জনের প্রাণহানি

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

এয়ারপোর্ট থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

দুই মাসের মধ্যে পুঠিয়া দুর্গাপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজি বিদায় হবে- নজরুল ইসলাম

রাজশাহী মহানগরীতে মানবিক সহায়তা চেয়ে ছিনতাই; গ্রেপ্তার ২l

রাবিতে শিক্ষক-কর্মচারিদের ১৪ তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial