রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আ. লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন চট্টগ্রামের তিনজন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো : 

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলের মনোনীত ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে চট্টগ্রামের তিনজন রয়েছেন।

তারা হলেন- ওয়াসিকা আয়েশা খান, দিলোয়ারা ইউসুফ ও শামীমা হারুন লুবনা।

গতকাল ১৪ ফেব্রুয়ারি বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নারী আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন। মনোনয়ন প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত ১০ বছরে নিষ্ঠা ও সততার সঙ্গে জনকল্যাণকর কাজসহ দলীয় ও সংসদীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছি।

আমার প্রয়াত মা-বাবা ও চট্টগ্রামবাসীর দোয়ায় এবং জননেত্রীর কৃপায় তৃতীয়বার সুযোগ হয়েছে সেটা মহান আল্লাহর অশেষ রহমত। সবাই যোগ্য প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশন সংক্রান্ত পদক্ষেপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে, নেত্রীর কর্মী হিসেবে আদর্শ সমুন্নত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাবো।

শামীমা হারুন লুবনা চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন একদিকে ভাষা সৈনিক অন্যদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামের রাউজানে তাঁর বাবার বাড়ি, দক্ষিণ জেলার চন্দনাইশে শ্বশুরবাড়ি।

দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক। তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায় ও শ্বশুর বাড়ি রাউজানে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্ষণ ছাত্রীর পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের আহবান 

দুর্গাপুর গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ উদযাপন 

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত ২৬৬ জনের তালিকা

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

অভিনব কায়দায় প্রতারণা করে ফার্মেসির জমজমাট ব্যবসা

দুই মাসের মধ্যে পুঠিয়া দুর্গাপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজি বিদায় হবে- নজরুল ইসলাম

রাজশাহী মহানগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial