রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল AMUST রাজশাহী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৯, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AMUST), রাজশাহীতে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শহিদুল ইসলামের অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন শুরু করেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নিয়োগ বাণিজ্য, মিথ্যা আশ্বাস এবং একাডেমিক নৈরাজ্যের অভিযোগে গত সোমবার (১৭ নভেম্বর) শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তাদের এক দফা দাবি—ভিসির অবিলম্বে অপসারণ।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভর্তির সময় প্রতিটি রুমে এসিসহ যে সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কিছুই বাস্তবে নেই। পানীয় জল, বসার জায়গা, সিসিটিভি, ল্যাব ফ্যাসিলিটি—কোনো মৌলিক সুবিধাই নিশ্চিত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও সম্পদ ক্রয়-বিক্রয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁর ঘনিষ্ঠ সিনিয়র সহকারী রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম ও অ্যাকাউন্টস অফিসার হযরতের অতিরিক্ত সুবিধা গ্রহণ ও প্রশাসনিক ভবনে আবাসনের বিষয়েও প্রশ্ন উঠেছে।

 

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ভিসির ঘনিষ্ঠ কিছু শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থেকেও পরীক্ষায় অংশ নেয়, নকলের সুযোগ পায় এবং তাদের সিজিপিএ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

 

পরিস্থিতি উত্তপ্ত হলে বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মো. মনজুর হোসেন এসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং অভিযোগ তদন্তের আশ্বাস দেন। তবে ভিসির অপসারণে তিনি অনীহা প্রকাশ করে জানান—বহু গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় ভিসি সরালে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যেতে পারে।

 

দুই দিন পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে—তাদের একমাত্র দাবি এখন ভিসির অপসারণই। রাজশাহীর শিক্ষাঙ্গনে AMUST-এর চলমান এই সংকট নতুন করে প্রশ্ন তুলছে প্রতিষ্ঠানের পরিচালনা ও দায়িত্বশীলতা নিয়ে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে রথের মেলা শুরু না হতেই সক্রিয় চাঁদাবাজ চক্র, শঙ্কায় ব্যবসায়ীরা

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলতে রাজশাহীতে মানববন্ধন

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে অসহায় টুলি বেগম পেলেন অটোরিকশা সহায়তা

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

মানবিক পুলিশিংয়ে জোর, নবীন এসআইদের আইজিপির বার্তা

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial