রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

মোঃঅপুশাহ্, দিনাজপুর

 

দিনাজপুরের খানসামায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে পৃথক পৃথক ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

আটককৃতরা হলেন,উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার মৃত প্রসন্ন এর ছেলে প্রদীপ (৫৫), একই এলাকার মৃত হরেন্দ্র এর ছেলে হীরেন (৪৫), আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার মৃত আমজাদ শাহ্ এর ছেলে রাশেদ শাহ্ (৫০) এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুরের বড়দহ শাহাপাড়া এলাকার মৃত বাবলু শাহ্ এর ছেলে নজরুল (২৫)।

 

গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া বাড়াইপাড়া এলাকার জনৈক যতিনের বাঁশঝাড় থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস, নগদ টাকা, চট উদ্ধার করে পুলিশ।

 

এরপর আজ শনিবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ‘জুয়া খেলার সময় হাতে নাতে চার জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।‘

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, ‘জুয়া খেলার অপরাধে তাদের জরিমানা করা হয়। মাদক ও জুয়া সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাটাখালী সীমান্তে মাদকের চালান ভেস্তে দিল বিজিবি

চারঘাটে ৬৮৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ক্যাং থেকে ডক্টর ডুম: যেভাবে বদলে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার গল্প

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দি ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দির পোস্টাল ব্যালট ভোট

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial