রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৪, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ৮০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন গোদাগাড়ী থানা পুলিশ। আটকের পর থেকে মাদক কারবারিদের রোষানলে পড়েন থানা পুলিশ। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর পরিবেশ তৈরির চেষ্টা করছেন চক্রটি। প্রকৃত ঘটনাকে আড়াল করে মাদক কারবারিদের বাঁচাতে মরিয়া চক্রটি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যার ৭ টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী থানা পুলিশ। অভিযানে ৮০ গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। ওই ঘটনায় অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়।

আটক মাদক কারবারি হলেন, উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুজ্জামান হাসান (২৭)। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর দুই মাদক কারবারি হলেন, একই গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে এবাদুর হক (৪৩) ও আকবর আলীর ছেলে সাগর (২৬)। আটক আসাদুজ্জামান হাসানের পূর্বেও ২টি মাদক মামলা ছিলো।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলার মাটিকাটা বাইপাস সড়ক সংলগ্ন জনৈক আনারুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক কারবারি মাদক ব্যবসায় লিপ্ত ছিলেন। এসময় ঘটনা স্থলে গোদাগাড়ী থানার পুলিশ উপস্থিত হলে তিনজন ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে তৎক্ষনাৎ আসাদুজ্জামান নামে একজনকে আটক করেন। অপর দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া মাদক উদ্ধার করেন পুলিশ। দুজনের ফেলে যাওয়া দুটি হেরোইনের প্যাকেটসহ আটক আসাদুজ্জামান হাসানের নিকট থেকে অপর আরেক প্যাকেট জব্দ করে একত্র করলে ৮০ গ্রাম হেরোইন জব্দ করেন পুলিশ। মাদক কারবারিদের ফেলে যাওয়া ৮০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায়, আটক আসাদুজ্জামান হাসানসহ পলাতকদের বাঁচাতে তৎক্ষনাৎ একটি হট্টগোল বাধাতে চেষ্টা করছিলো কিছু হোয়াইট কালারের গডফাদার। আসামীসহ পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় পুলিশকে ফাঁসাতে ও মাদক কারবারিদের বাঁচাতে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিসহ ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। দুজন মাদক কারবারি মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ওই ঘটনায় মাদক কারবারি ও তাদের গডফাদাররা বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন নই।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী দূর্গাপুরে কিশোর- কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ এর অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দি ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দির পোস্টাল ব্যালট ভোট

জলবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

অবশেষে কলোনির মাদকের হোম ডেলিভারি ম্যান চন্দ্রিমা থানার জালে 

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial