রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন জামালপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আশিক আহম্মেদ জিসান (২৪), মো: শিমুল (২১) ও মো: মাহমুদ হাসান প্রেম (২১)। আশিক আহম্মেদ জিসান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জের মৃত সুজনের ছেলে। বর্তমানে সে টিকাপাড়ায় বসবাস করে। শিমুল বোয়ালিয়া থানার টিকাপাড়ার মো: বুলবুলের ছেলে ও মাহমুদ হাসান একই থানার রামচন্দ্রপুর বাশার রোডের মো: আলমগীর হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মো: আব্দুর রহিম গত ৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল বাড়ির সামনে রেখে ভিতরে যান। কয়েক মিনিট পর বাড়ির বাহিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নাই। তিনিসহ তাঁর পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দ্রিমা থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিকুর রহমান, এসআই প্লাবন কুমার সাহার সমন্বয়ে একটি চৌকস অভিযানিক টিম আসামিদের শনাক্ত করে। গতকাল ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা পৌনে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা থানা এলাকা থেকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় আসামিদের চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

সবুজ ধানের মাঠে যুবদল নেতার স্কেভেটর ২০ কৃষকের স্বপ্ন ধুলিসাৎ, আতংকে বাড়ি ছাড়া

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম পেলেন প্রেসিডেন্ট পদক

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

চট্টগ্রামে পাহাড় কাটা, নদী দখল ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে এ্যাডভিশন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial