রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ৫৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফারহাদ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনক আচরণের কারণে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই (২৭)-কে আটক করা হয়। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নম্বর A12776759।
তল্লাশির সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শরীরের ভেতরে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে পরীক্ষা করা হলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

রাজশাহীতে আরএমপি পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

মতিহার থানার অভিযান মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীর পবা উপজেলায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির মহাউৎসব

রাজশাহীতে দুই ভারতীয় নাগরিকের ভুয়া জন্মসনদ,জমি দখলের অভিযোগ

বড়াইগ্রামে ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

বাগমারায় যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর ২৩ ও ২৪ নাম্বার ওয়ার্ড এখনও আওয়ামীলীগের চাটুকারিতাদের রাজত্ব 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial