রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা চুরি: প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত মোসা: সাবেরা খাতুন ওরফে সম্পা (২৫) কে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবেরা খাতুন রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মমিনুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, গত ১২ জুলাই ভুক্তভোগী মো: সেলিম রেজার বাসায় রান্নার কাজে সহযোগিতা করার কথা বলে সাবেরা আসেন। সেই সুযোগে মুরগির মাংস ও স্যালাইনের মধ্যে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে দেন তিনি। পরে ভুক্তভোগীর স্ত্রীর শরীর থেকে প্রায় ২.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই ভুক্তভোগী সেলিম কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এর ভিত্তিতে তদন্ত শুরু করে এসআই নূর মোহাম্মদ সরদারের নেতৃত্বে একটি টিম।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই সন্ধ্যায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডি করইতলা মোড় এলাকার একটি বাসায় থাকা অবস্থায় ভুক্তভোগী নিজে সাবেরাকে শনাক্ত করেন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেরা খাতুন অপরাধের দায় স্বীকার করে জানান, এটি একটি পূর্বপরিকল্পিত প্রতারণামূলক কাজ ছিল এবং এতে আরও ২-৩ জন সহযোগী যুক্ত ছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর পাশাপাশি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি মো: আজিজুল বারী ইবনে জলিল জানান, ঘটনার অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

স্বল্পমূল্যে সেবার জন্য ডায়াবেটিক হাসপাতাল একটি অনন্য প্রতিষ্ঠান : মহিউদ্দিন বাচ্চু, এমপি

বোয়ালিয়া থানার বড় সাফল্য: বিস্ফোরকসহ সংঘবদ্ধ চক্র আটক

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

চট্টগ্রামে ৮ দফা দাবিতে সংখ্যালঘুদের বৃষ্টির মাঝেও গণজমায়েত 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial