রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৭, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর নেতাকর্মীরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জনসেবা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। গরীব, দুঃখী,অসহায়, দরিদ্র ও জনসাধারণের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

২৭ অক্টোবর রবিবার সকাল ৮ ঘটিকায় রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন নেতৃত্বে ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় রাজশাহী সিটি কলেজের হোস্টেলে পতাকা উত্তোলন করে। এরপর সেখানেই তাঁদের মেডিক্যাল ক্যাম্পের ব্যাবস্থা করা হয় জনগনের জন্য বিনামূল্যে চিকিৎসা, ঔষধ সরবরাহ ও স্বেচ্ছায় রক্তদান।

এছাড়া নগরীর লক্ষ্মীপুরে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদুর রহমান স্বজনের নেতৃত্বে ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম টুটুলের সঞ্চালনায় একই কর্মসূচি পালন করেন রাজশাহী জেলা যুবদলের নেতা ও কর্মীরা।

উত্ত কর্মসূচিতে পতাকা উত্তোলনের পড় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার সুমহান লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামক যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, আজ তার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদেশে গণতন্ত্র, উৎপাদনমুখী রাজনীতি ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে জাতীয়তাবাদী যুবদল ইতোমধ্যেই দেশের যুবসমাজের আস্থা ও ভালবাসার সংগঠনে পরিণত হয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের রক্তস্নাত ঐতিহাসিক ভূমিকা নিশ্চিতভাবেই ইতিহাসের অংশ হয়ে রইবে।

বিনামূল্যে চিকিৎসা পাওয়া মিঠু জানায়, প্রিয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দেশ নায়ক তারেক রহমান যেনো দ্রুত দেশে ফিরে আমাদের পাশে রয়। সাথে রাজশাহীর যুবদলের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ এইরকম একটা আয়োজন করার জন্য । আশা করি সামনে এই ভাবেই সাধারণ জনগণের পাশে থাকবে যুবদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনগুলি।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেফতার ১

চট্টগ্রামে পাহাড় কাটা, নদী দখল ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে এ্যাডভিশন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন মাহফুজুর রহমান রিটন

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান

বাগাতিপাড়ায় অপহরণ মামলা রেকর্ড করতে প্রেস কনফারেন্স

আরএমপি ডিবি’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পুঠিয়ায় পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ ও তারেক-খালেদা জিয়ার জন্য দোয়া

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

কাটাখালী সীমান্তে মাদকের চালান ভেস্তে দিল বিজিবি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial