রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৭, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

 

আজ ১৭ মার্চ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।যথাযথ মর্যাদায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দিবসটি উদযাপিত হয়েছে।

 

আজ ১৭ মার্চ (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

সকাল সাড়ে ৯ টায় বোর্ড চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সাথে নিয়ে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।ভাষা আন্দোলন,স্বাধিকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

এরপর কলেজ পরিদর্শক মো. এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মো. জিয়াউল হক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবু দারদা খান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোহা. হুমায়ন কবীর।

 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে সকল শহিদ এবং ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।তিনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মহান আল্লাহ্ তায়ালা থেকে প্রাপ্ত নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙ্গালী জাতির শৃঙ্খল “মুক্তির দূত” হিসেবে আখ্যায়িত করেন।স্বপ্ন পূরণে নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেককে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে রাজশাহী শিক্ষা বোর্ডকে একটি আদর্শ সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রকৃতপক্ষে সম্মান ও শ্রদ্ধা জানানো সম্ভব বলে মতামত ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম।

 

বাদ আছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা বোর্ড মসজিদে দোয়া এবং শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

অনিয়ম ঢাকতে RTI বাতিল? রাজশাহীতে তথ্য অধিকার আইনের অপব্যবহার

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

মানবতার আরেক নাম ‘ডাঃ আল আমিন’

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

লক্ষ্মীপুর মোড়ের সংঘর্ষ নিয়ে তোলপাড়, তদন্তে নামলো রাজশাহী মহানগর যুবদল

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পদ প্রত্যাশী সাবেক যুবলীগ নেতা রনি’র বিরুদ্ধে চাঁদা দাবি ও ভুমি দখলের অভিযোগে মানববন্ধন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial