রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো মাসিক দুই হাজার পাঁচশ’ টাকা করে ভাতা পাবেন।

মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর বনানী কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হলো। এই কর্মসূচি বাস্তবায়ন করায় আজ তাঁর জন্য যেমন একটি আবেগের দিন, তেমনি সরকার ও দল বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

তিনি বলেন, বিএনপি বহু বছর ধরে এই কর্মসূচি পরিকল্পনা করেছে। নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর নির্বাচিত হয়ে সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো। বর্তমানে ১৪ জায়গায় কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি পৌঁছে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্যই নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এই কার্ড চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন চাপ দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে তিনি বেশ কয়েকজন নারীর হাতে কার্ড তুলে দেন। উপস্থিত নারীদের একজন রাশেদা বলেন, তাঁর অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন ফ্যামিলি কার্ড কর্মসূচি আজ বাস্তবায়িত হলো। এই কার্ড নিয়ে রাজনীতি বা দুর্নীতি করার কোনো সুযোগ নেই।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়; এটি সবার দোরগোড়ায় পৌঁছেছে। এটি আস্থার ও ভরসার প্রতীক।

সরকারের ঘোষণা অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক দুই হাজার পাঁচশ’ টাকা করে উপকারভোগী পরিবারগুলো ভাতা পাবেন। ভাতার টাকা যাবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে।

 

প্রাথমিকভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে চার মাসের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নির্বাচিত নারী গৃহপ্রধান অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে তা বাতিল হবে। তবে পরিবারের অন্যান্য সদস্য চলমান ভাতা নিতে পারবেন।

যেসব পরিবার সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা, অনুদান বা পেনশন পাচ্ছে, বা নারী পরিবারপ্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরিরত, তারা ভাতা পাবেন না। এছাড়া কোনো পরিবারের নামে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসাপ্রতিষ্ঠান থাকলে, বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি বা এসি থাকলে, বা পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র থাকলে সেই পরিবারও ভাতা পাবেন না।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্রে রূপান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

রাজশাহী- তে নিখোঁজের দুই দিন পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জুলাই আহত অপূর্বর মামলা ঘিরে অসাধু তৎপরতার অভিযোগ—রাজশাহী এনসিপির সতর্কবার্তা

দৌলতদিয়ায় বাস পদ্মায় পড়ে নিখোঁজের আশঙ্কা, উদ্ধার তৎপরতা চলছে

চট্টগ্রামে গড়ে ওঠছে নতুন নতুন চাঁদাবাজ ও পোয়াবারো আয়ে বাড়ছে ঝুঁকি: প্রশাসন নীরব

রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজি অভিযোগ: রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় সিন্ডিকেট!

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial