রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৭, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মো: জমির উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৬৬ হাজার ৯৪ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৬ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: শরিফুল ইসলামকে পবা থানার বাগধানী এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা পৌনে ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: শরিফুল ইসলামকে বাগধানী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াডাঙ্গা থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি ফিরলো

মোহনপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আবাদি জমিতে পুকুর খনন

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশে শনিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁপাইনবাবগঞ্জে আগুনে দগ্ধ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial