রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিজয় দিবস-২০২৪ এ পুষ্পার্ঘ অর্পণসহ রাকাব’র বিভিন্ন কর্মসূচি পালন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অপরদিকে ব্যাংকের প্রধান কার্যালয়, রাজশাহী’র পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসন চত্বরের স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ার‌্যমান ড. মোহাম্মদ আলীর উপস্থিতিতে প্রধান কার্যালয় চত্বরে মহান বিজয় দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম সহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এবং রাজশাহী জোনের আওতাধীন রাজশাহী, গ্রেটাররোড কাজীহাটা, পবা ও বিনোদপুর শাখার এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে দুস্থ্য ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

দুই মাসের মধ্যে পুঠিয়া দুর্গাপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজি বিদায় হবে- নজরুল ইসলাম

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial