রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.০০ ঘটিকার সময় খেলাটি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়।

 

উক্ত খেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৮ টি বালক ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে।

বালিকা ফুটবল ফাইনালে সিরাজগঞ্জ ১৮ নং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক ফুটবল ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিশেষ অতিথি ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ সানাউল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর যুবদলের যুবদলের সদস্য সচিব মো: রফিকুল ইসলাম রবি, সদস্য রাজশাহী মহানগর যুবদল ইঞ্জি:আরিফুজ্জামান, সদস্য রাজশাহী মহানগর যুবদল আব্দুল কাদের উৎসব। খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি বিতরণ করা হয়। খেলাটি ১৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ শেষ হয়। শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় টিমের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন আব্দুল কাদের উৎসব ও সহযোগিতায় ছিলেন ইঞ্জি: আরিফুজ্জামান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে রাজশাহীর ডিসি

শিশু সুরক্ষায় রাজশাহীর বড় অর্জন, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকাদান

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

যুবলীগের সাবেক সভাপতির নেতৃত্বে কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকীতে খাবার বিতরণ 

ঈশ্বরদীতে অমর একুশে পালিত

রাজশাহীর বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীতে ছয়লাভ, বিপাকে ক্রেতা বিক্রেতা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial