রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ
নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। পাশাপাশি এতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফল জানার সুযোগ থাকবে।

অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর প্রদান করলে ভোটাররা জানতে পারবেন—

  • বর্তমানে কততম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে
  • নিজ ভোটার আইডি নম্বর
  • কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন
  • ভোটকেন্দ্রের ঠিকানা
  • ভোট দেওয়ার সিরিয়াল নম্বর
  • প্রার্থীদের প্রতীকসহ প্রয়োজনীয় তথ্য

ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজেই নির্বাচন-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

পাওনা টাকা চাওয়ায় বিএনপি নেতার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

শিবালয় উপজেলায় আফিম চাষ

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

রাসিক প্রশাসক নিয়ে জোর আলোচনা, তরুণ নেতৃত্বে এগিয়ে রিটন

নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial