রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২০, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মহানগর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ আদর্শ গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে কে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বড়গাছি দুর্গাপুর এলাকায় একটি বাসার গোয়াল ঘর থেকে একটি বিদেশী অস্ত্র ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকায় ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) অভিযানে অংশ গ্রহণ করে। অভিযানের সময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতদের নাম ১. শরিফ, পিতা: বাবু (অস্ত্র ও গুলির মালিক) ও ২/ মিজান, পিতা: মন্টু (সহযোগী)। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান। এছাড়াও তারা ২৪ শে জুলাই আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার সাথে সরাসরি জড়িত। এমন কি ৫ আগষ্টের পরেও পুকুর দখলকে কেন্দ্র করে লিলিহল মোড়ের এক পরিবারের উপড়ে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই ঘটনার অভিযোগ কাশিয়াডাঙ্গা থানায় রয়েছে।

এলাকাবাসীর নিকট জানা যায়, বিগত সময়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের হুকুমে একাধিক অপকর্ম করেছে। এদের আরও কিছু সহযোগী রয়েছে যারা মামলার কারণে লুকিয়ে রয়েছে।

আটক দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষ করে থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাতজুড়ে রাজশাহী নগরীতে বসছে জুয়ার রমরমা আসর

রাজশাহীতে বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে : পুলিশ কমিশনার

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

সত্য সংবাদ প্রকাশের পর চাপ, হুমকি ও সামাজিক অপপ্রচার: সাংবাদিকের প্রতিবাদ

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

উচিৎ কথা বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের নামে লিখিত অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial