রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৯ জুলাই ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৯, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় নগরীর আরএমপি কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা জানান, নগরীর বিভিন্ন থানায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালিত হয়।

কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের হারানো জিনিস ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যেন পুলিশের প্রতি আস্থা রাখে, সে জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, মোবাইল হারিয়ে গেলে নাগরিকদের উচিত নিকটস্থ থানায় জিডি করা এবং আইএমইআই নম্বর সংরক্ষণ রাখা, যাতে ভবিষ্যতে উদ্ধার সহজ হয়।

হস্তান্তরকৃত মোবাইলগুলো গ্রহণ করে অনেকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ভুক্তভোগী বলেন, “আমি ভাবিনি আমার মোবাইল ফিরে পাবো। আরএমপি ও সাইবার ইউনিটকে ধন্যবাদ।”

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সাইবার ইউনিটের কর্মকর্তারা এবং ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষায় একুশে পদকে ভূষিত হওয়ায় অধ্যাপক ড জিনবোধি ভিক্ষুকে মিরসরাই সম্মিলিত বৌদ্ধ সমাজের শুভেচ্ছা 

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাঃ মেহ-ই জাবীন

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো’— প্রতিশ্রুতি কমিশনের

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial