রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪ উদযাপন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৮, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:রাজশাহীতে ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৪’ উদযাপন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক চত্বর থেকে র‍্যালি বের করেন। র‍্যালির আগে বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যান চৌধুরী। এরপর সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যান চৌধুরী। এছাড়াও সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ ও বিভিন্ন কারখানার শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন শ্রমিকের, স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে নানা আয়োজনে রাজশাহীর ন্যায় বিভিন্ন জেলায় রোববার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, জাতীয় দৈনিকগুলোয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, স্মরণিকা প্রকাশ, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, মোবাইলে খুদে বার্তা প্রেরণ, রেডিও প্রোগ্রাম, ট্রাক শোসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেন।

শ্রমঘন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ডাইফের উপমহাপরিদর্শকের কার্যালয়গুলোয় জেলা প্রশাসন, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয়পূর্বক পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে গণসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ উপলক্ষে শ্রমিক, মালিক, সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর মোড়ের সংঘর্ষ নিয়ে তোলপাড়, তদন্তে নামলো রাজশাহী মহানগর যুবদল

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু নিয়ে চাঞ্চল্য

রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত 

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

দামকুড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

সহকর্মীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, বদলি মাত্র

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial