রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে শিল্পী হত্যাকাণ্ডে যুবদল নেতা অসীম জাবেদ মিন্টু গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ১০, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ যুবদল-সংযুক্ত সাবেক ছাত্রনেতা অসীম জাবেদ মিন্টুকে শিল্পী নামের এক তরুণীকে হত্যার মামলায় গ্রেপ্তার করেছে। বেশ কয়েক মাসের প্রেমের সম্পর্ক অবৈধ পরকীয়ায় জড়িয়ে পড়ার পর তা ভেঙে যাওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে শিল্পীর পরিবার।

স্থানীয় সূত্র জানায়, হরিপুর ইউনিয়নের শিল্পীর সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন মিন্টু। সম্পর্ক বৈধ করতে শিল্পী বিয়ের চাপ দিলে তা মেনে নিতে না পেরে মিন্টু ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ওই সম্পর্কই তার কাছে ‘ঝামেলা’ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে নির্মমভাবে শিল্পীর জীবন কেড়ে নেন মিন্টু।

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর থেকে অসীম জাবেদ মিন্টু চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের টাকার বিনিময়ে ছত্রছায়ায় দিয়ে আসছে। এছাড়াও সিটি হাট, কাশিয়াডাঙ্গা ও কোট এলাকায় আধিপত্য বিস্তার করছিলেন তিনি।

মিন্টুর গ্রেপ্তারের পর থানার সামনে কিছু বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী মব গঠনের চেষ্টা চালায়। আড়াল থেকে কর্মীদের মিন্টুকে ছড়ানোর চেষ্টা প্রয়োজনে মব সৃষ্টির ইশারা ও আদেশ দিতেছে বিএনপির নেতারা। শিল্পীর পরিবারও জানিয়েছে, মামলা তুলে নিতে তাদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিল্পী হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্তে হত্যার সত্যতা পাওয়া গেছে। সেই প্রেক্ষিতেই অসীম জাবেদ মিন্টুকে আটক করা হয়েছে।”

এদিকে এলাকাজুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শিল্পীর পরিবার দাবি করেছে, তারা যেন কোনো হুমকি-ধামকির শিকার না হয় এবং হত্যার সঠিক বিচার হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

রাজশাহী থেকে ঢাকা, শেষে চট্টগ্রাম—অভিযানে অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

ত্যাগী রাজনীতিক থেকে কাউন্সিলর প্রার্থী—১৮ নম্বর ওয়ার্ডে সোহেলের জনপ্রিয়তা বাড়ছে

পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড: পক্ষ বিপক্ষে নানা অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial