রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ২১ নম্বর ওয়ার্ডে ভোটের স্লিপ বিতরণ: ছাত্রদলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে প্রচারণা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

রাজশাহী নগরীর ২১ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে রাজশাহী-২ আসনের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনুর ভোটের স্লিপ সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে হাতে ভোটের স্লিপ তুলে দেন। এ সময় ছাত্রদলের এক নেতা জানান,
“সাধারণ জনগণকে যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য আমরা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের মাঝে ভোটের স্লিপ বিতরণ করছি।”
তিনি আরও জানান,
“গতকাল বুধবার ১১ই ফেব্রুয়ারি আমরা ছাত্রদল সারারাত জেগে পাহারা দিয়েছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা না হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের স্লিপ বিতরণের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভোট সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অনেকে বলেন, নির্বাচনের আগে এ ধরনের উদ্যোগে ভোটাররা উপকৃত হন। তারা প্রত্যাশা করেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী চেম্বারে বিজয়ের হাসি: মোড়া প্রতীকে ইমাম মেহেদীর জয়

রাজশাহীর নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহী মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬ ও মাদকদ্রব্য উদ্ধার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি’র সতর্কতামূলক নির্দেশনা

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial