রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর চারঘাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৪, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশ ছাড়া পরে আইনশৃঙ্খলা দুর্বল থাকাই রাজশাহীতে বেড়েছে মাদক ও জুয়ার আসর। প্রশাসন এখন একটু পরিস্থিতি স্বাভাবিক করতে সফল হচ্ছে । রাজশাহী জেলার চারঘাট মডেল থানা অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ একজন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে রাত ০৮:০৫ টায় একজন মাদক কারবারিকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: নান্নু (৩১)। মো: নান্নু রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো: মুর্শিদ আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৪৫ টায় চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডস্থ পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী পাকা রাস্তার দক্ষিণপার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গতকাল ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে চারঘাট মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:০৫ টায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ অভিযুক্ত মো: নান্নু-এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

আরএমপি পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

শাহমখদুম থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial