রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৩ জুন ২০২৪ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী চারঘাটে ৮টি রাসেল ভাইপারের বাচ্চাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৩, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: সারা দেশের মতো রাজশাহীর পাদ্মা নদীর তীরবর্তি এলাকায় ভয়ানক রাসেল ভাইপার শাপের আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। এরই মধে রবিবার দুপুরের দিকে রাজশাহীর চারঘাট উপজেলার কুঠিপাড়া গ্রামে একে একে দেখা মেলে রাসেল ভাইপার সাপের ৮টি বাচ্চার। দেখামাত্র সাপের বাচ্চাগুলো পিটিয়ে মারেন গ্রামবাসী। এ ঘটনার পরে এখন ওই এলাকায় রাসেল ভাইপার সাপের আতঙ্ক আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। গ্রামটি পদ্মা নদীর একেবারে পাড়ে অবস্থিত।

 

এদিকে ওই গ্রামের পাশেই সারদা এলাকায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী। সেখানেও আজ কয়েকটি রাসেল ভাইপার সাপের বাচ্চা মারা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এ নিয়ে একাডেমীর দায়িত্বশীল কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

 

স্থানীয় রব্উিল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘গ্রামের কুঠিপাড়া গ্রামের অচিনতলা এলাকায় একই জায়গায় প্রথমে দুই-তিনটি সাপের বাচ্চা দেখা যায়। এর পর এলাকাবাসী মারতে গিয়ে একে একে ৮টি বাচ্চা দেখতে পান। পরে সবগুলোকে পিটিয়ে মারা হয়। অচিনতলা একেবারে পদ্মা পাড়ে অবস্থিত।

 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ‘অচিনতলা এলাকায় ৮টি রাসেল ভাইপার সাপের বাচ্চা মেরেছেন এলাকাবাসী। আর পুলিশ একাডেমীর ভিতরেও বেশ কয়েকটি সাপের বাচ্চা মারা হয়েছে বলে শুনেছি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।

 

জানতে চাইলে চারঘাট উপজেলা কৃষিবিদ আল মামুন হাছান বলেন, নদীপাড়ের মানুষদের মাঝে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় নদীর তীর ঘেঁষে আবাদী জমিতে সাবধানতার সঙ্গে চাষাবাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারাও কৃষকদের সঙ্গে সচেতনা বৃদ্ধির জন্য কাজ করছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ঈদ উপলক্ষে ‘সাশ্রয়ী বাজার’ স্বস্তিতে সাধারণ মানুষ

রাজশাহীতে দালালের ছুরির মুখে সিকিউরিটি গার্ড — ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

মোহনপুরে সড়কে ঝরল তিন প্রাণ, আহত ৪ জন হাসপাতালে

সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে নববর্ষ শুভেচ্ছা সকালের বুলেটিনের সম্পাদক

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া—আরইউজের হুঁশিয়ারি, প্রয়োজনে কঠোর আন্দোলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial