রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটি’র নেতৃবৃন্দের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১ টায় আরএমপি সদর দপ্তর  কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতেই উপস্থিত পূর্জা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণকে আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুত কালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা কয়েছে।

তিনি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান। পূজামণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপ পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামণ্ডপ দর্শণ করতে পারে। থানার অফিসার ইনচার্জগণকে পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়াও যেকোনো প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) যোগাযোগ করা যাবে বলে জানান।

সকল প্রকার গুজব হতে সতর্ক থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজার মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ৯৬ টি। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, ডিজিএফআই , র‌্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, নেশকো লি:, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা

দামকুড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

পদ্মা নদী সুরক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন ও দখল মুক্ত করার দাবি যুবদলের 

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এরশাদ আলী ঈশাকে অভিনন্দন জানালেন মিনু

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো’— প্রতিশ্রুতি কমিশনের

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহীর পরিবেশ রক্ষায় সোচ্চার নাগরিকরা, ২০ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

৭ তলা ১ লাখ,১০ তলা ২ লাখ – রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial