রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি মোঃ অলিউল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নং ১২৯৯।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মোবাইল নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। যার ফলে সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, উপজেলার সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী গত ১৬ মে ২০২৩ সালে ৫০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রেমতুলি পুলিশের হাতে। এতে সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক গ্রেফতার সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যার কারনেই জামিনে এসে মাদক ব্যবসায়ী মাসুম ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

‘সরকারি মাদক স্পট’ হিসেবে পরিচিত দাসপুকুর আইডি বাগানপাড়া!

ঈদের দ্বিতীয় দিনে মানবিক উদ্যোগ

বাঘায় শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, শাস্তি দাবিতে মানববন্ধন 

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ঋণ কেলেঙ্কারিতে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি হামিদ!

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কড়া নজরদারি

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজপাড়ায় অভিজাত ফ্ল্যাটে ইয়াবার ছড়াছড়ি, স্বামী-স্ত্রী গ্রেফতার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial