রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সিলেট নগরীকে রাজশাহীর মতো করে সাজাতে চাই: সিসিক মেয়র

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ 

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,গত ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে সিলেটবাসীর সেবা করার সুযোগ দেন। তিনি আমাকে বলেছিলেন কীভাবে একটি শহরকে সুন্দর করে সাজানো যায় রাজশাহী গিয়ে দেখে আসো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ রাজশাহীতে এসেছি,সকাল থেকে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে রাজশাহী শহর ঘুরে দেখেছি। আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম তখন ভাবতাম সিলেটকে লন্ডনের আদলে গড়ে তুলবো,কিন্তু রাজশাহীতে এসে সেই ধারণা পাল্টে গেছে। এখন আমার একটাই স্বপ্ন সিলেট নগরীকে রাজশাহীর মতো করে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা।

 

বৃহস্পতিবার রাজশাহী সফরে এসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানিয়েছেন সিসিক মেয়র।

 

সিসিক মেয়র আরো বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েও শুধুমাত্র রাজশাহীবাসীর ভালোবাসার টানে আবদ্ধ হয়ে সিটি মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই এই শহরে থেকে শহরটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলেছেন। যা শুধু বাংলাদেশের মধ্যে নয়,আমি মনে করি এশিয়া মহাদেশের যেকোনো শহরের চেয়ে পরিচ্ছন্ন ও সাজানো গোঁজানো।

 

উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র।

 

এছাড়া নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের প্রতিবাদে রাবিতে প্রকাশ্যে প্রতীকী ফাঁসি 

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

উসুলে সা’বার আলোকে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন 

চট্টগ্রামকে ভবিষ্যতে সিলিকন সিটিতে রূপান্তরিত করা হবে – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহীতে যুবদলের বিক্ষো

বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial