রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

 

চট্টগ্রাম ব্যুরো :

১৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ব্রীজ ও তিনটি ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রান্তিক এলাকা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন ও নিরাপদ করতে ব্রীজ, ফুটওভারব্রীজ, রাস্তা নির্মাণ করছি৷ অবৈধ দখলদারদের কাছ থেকে রাস্তা, ফুটপাত, নালা উদ্ধার করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রাম হবে বিশ্ববাণিজ্যের হাব, নান্দনিক নগরী৷

এদিন উদ্বোধন হওয়া ফুটওভার ব্রীজগুলো হল ৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জিইসি মোড়ে চতুর্মুখী ফুটওভার ব্রীজ, ২ নং জালালাবাদ ওয়ার্ডস্থ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সড়ক সংযোগস্থলে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রীজ, ৫ নং মোহরা ওয়ার্ডস্থ কাপ্তাই রাস্তার মোড়ে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৮৫ ফুট দৈর্ঘ্যের ফুটওভার ব্রীজ এবং ৫ নং মোহরা ওয়ার্ডস্থ ১৩১ ফুট দৈর্ঘ্যের ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ওসমানিয়া পি.সি. গার্ডার ব্রীজ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোঃ মোরশেদ আলম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, কাজী নুরুল আমিন, জেসমিন পারভীন জেসী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, রিফাতুল করিম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

মানবতার আরেক নাম ‘ডাঃ আল আমিন’

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

পদ্মা নদী সুরক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন ও দখল মুক্ত করার দাবি যুবদলের 

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

রাজশাহীতে উন্নয়নের নামে আবারও বৃক্ষনিধন, ক্ষোভে ফুঁসছে নগরবাসী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial