রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজশাহী মহানগর ছাত্রদল

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর মিজানের মোড় এলাকায় এক অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। সোমবার বিকেল ৫টার দিকে ২৯ নম্বর ওয়ার্ডের মিজানের মোড়ে ছাত্রদলের পক্ষ থেকে ওই পরিবারের হাতে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান। ছাত্রদলের পক্ষ থেকে ওই পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
বিশাল রহমান বলেন, “যে পরিবারটিকে আমরা সহায়তা করেছি, সেখানে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। পরিবারের স্বামী নেই, থাকেন তার ছেলে, ছেলের স্ত্রী এবং তাদের একটি ছোট মেয়ে। কেউ আয় করতে না পারায় তাদের ঈদটি খুব কষ্টের মধ্যে কাটতে যাচ্ছিল। তাই মানবিক দিক বিবেচনা করে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান সবসময় চান ছাত্রদল যেন সাধারণ মানুষের পাশে থাকে। তারই নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহায়তা পাওয়া পরিবারের সদস্য মোছাঃ তানজিলা বলেন, “ছাত্রদল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এতে আমরা খুব খুশি। এর আগে আমরা কারও কাছ থেকে এমন সহযোগিতা পাইনি। এবারই প্রথম ছাত্রদল আমাদের সহায়তা করেছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
অন্য একজন পরিবারের সদস্য মোঃ নূর কাদিম বলেন, “ছাত্রদল আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা দোয়া করি তারা যেন ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ায়।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

টাকার বিনিময়ে চাকরি: পশ্চিমাঞ্চল রেলে হৃদয়ের নিয়োগ দালালি

দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা ও নবনির্বাচিত চেয়ারম্যান শরীফকে গণসংবর্ধনা 

অনিয়ম ঢাকতে RTI বাতিল? রাজশাহীতে তথ্য অধিকার আইনের অপব্যবহার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজশাহী মহানগর ছাত্রদল

মতিহার থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া দুই শিশু

নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial