রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এরশাদ আলী ঈশাকে অভিনন্দন জানালেন মিনু

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এরশাদ আলী ঈশার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, রোববার বিকেলে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এই নিয়োগ দেয়।
নতুন প্রশাসকদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ ছাড়া জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী ঈশা, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ এবং বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন।
খুলনায় এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত এবং নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ।
এ ছাড়া রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

২০ জন, ১১ মহল্লা, একটাই ব্যবসা — মাদক! গোদাগাড়ীর ভয়ংকর চিত্র

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial