রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২২, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুমন আলী (২৯) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর নগর পাড়া এলাকার মো: ইনসান আলীর ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার পিয়াজুর মোড়ে বসবাস করত।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী আদালতে ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। আজ ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামি সুমন আলী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সমুন কুমার সাহা ও তাঁদের টিম আজ ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে আসামি সুমন আলীকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি সুমন আলীকে গত ২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১

রশিদে ১০, আদায় ২০! তাহেরপুর হাটে খাজনা কেলেঙ্কারির অভিযোগ

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

সারাদেশের ন্যায় লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

দুঃস্থ-অসহায় ও গরীবদের মাঝে এ্যাড ভিশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরন 

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

‘তোমরা লিখবা আর আমরা পেটাবো’ — ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial