রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১১, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর, জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৪টায় নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর বহরমপুর এলাকা থেকে শুরু হয়ে ট্রাকযোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালোপাড়া ভুবনমোহন পার্ক চত্বরের সামনে এসে মিলিত হোন তারা।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, মো: মাইনুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো: হাসেম শেখ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্য ও সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রনেতা এবং রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম খাইরুল বাসায় মিলন, রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক মো:রতন, রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো:আনারুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো খোকন আহম্মেদ,
৩নং ওয়ার্ড মহিলাদলের সভানেতী মুরশেদা খানম, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক খাতুনে জান্নাত মিনা, ৩নং ওয়ার্ড সিনিয়র সভাপতি মোসা মিনু, ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোসা শ্যামলি বেগম, ৩নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম সম্পাদিকা মোসা রুবিনা সহ আরোও নেতাকর্মীরা।

পরে নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা ও নবনির্বাচিত চেয়ারম্যান শরীফকে গণসংবর্ধনা 

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রেলগেটের ‘বই বিথী পত্রিকা এজেন্সি’র স্বত্বাধিকারী শাহিন আর নেই

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীকে ‘স্মোক-ফ্রি মডেল সিটি’ গড়তে পাঁচ দপ্তরে স্মারকলিপি

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial