রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাঁর প্রথম বগুড়া সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সূচনা বগুড়া থেকেই শুরু হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
পাইলট প্রকল্প হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি ও সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

বেগম জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের দোয়া মাহফিল

দিন দুপুরে পুলিশের হয়রানির শিকার ব্যবসিক ও তার কর্মচারীরা

রাজশাহী চারঘাটে ৮টি রাসেল ভাইপারের বাচ্চাকে পিটিয়ে হত্যা

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

রাজশাহী মহানগর যুবদলের ২২ বছর পর ঘটিত কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের আশ্বাস কেন্দ্রের

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

রাজশাহী চেম্বার নির্বাচন: পরিচালক পদে শাকিলুর রহমান শাকিলের জয়

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial