রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালীতে বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক মাদক কারবারি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ২১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাকাইলকাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই মো. আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কাটাখালী নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে—কাটাখালী থানার কাকাইলকাটি এলাকায় ফিরোজ নামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুদ রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. ফিরোজ আলী (৪০) কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতবাড়ির ছাদ তল্লাশি চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিনা পয়সায় হাজারো শিশুর নাট্যগুরু, চিরবিদায় নিলেন রাজশাহীর সংস্কৃতির প্রাণপুরুষ

রাজশাহী দুর্গাপুরে অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ 

রাজশাহীতে নিলামে পানির দরে বিক্রি ১,৮৫৩ গাছ—গণদাবি, উন্নয়ন হোক পরিবেশ বাঁচিয়ে

গোদাগাড়ী’র নারী কেলেংকারী’: উপ- প্রশাসনিক কর্মকর্তা’র বদলি, স্মারকলিপি প্রদান

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

ময়মনসিংহে ঢাবি ছাত্রশক্তি নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের পানি ও চিকিৎসা সেবা প্রদান

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial