রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভা: উত্তরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
১১ দলীয় জোটের জনসভা ঘিরে রাজশাহীতে রাজনৈতিক চাঙাভাব, প্রস্তুতি শেষ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে চাঙা পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় জোটের রাজশাহী মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, জনসভার সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মঞ্চ নির্মাণ, মাঠের সাজসজ্জা, মাইকিং, ব্যানার-ফেস্টুনসহ প্রচার-প্রচারণার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। তারা আশা প্রকাশ করে বলেন, বুধবারের মধ্যেই জনসভা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হবে।

নেতারা আরও জানান, জনসভাকে ঘিরে রাজশাহী মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে বলে তারা প্রত্যাশা করছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের প্রতি আস্থার প্রতিফলন ঘটাবে বলেও মন্তব্য করেন তারা।

তারা বলেন, জনসভা সফল করতে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে জানিয়ে নেতারা বলেন, জনসভাটি যেন উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। একই সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগর জামায়াতের সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনপিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের অভিযোগ, থানায় মামলা

জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : মেয়র লিটন

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

বরেন্দ্র অঞ্চলের পানিবৈষম্য: মানবাধিকার সুরক্ষায় জরুরি আহ্বান

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  গঠন সম্পন্ন হল

রাজশাহীতে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial