রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৩, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সিফাত (২১) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মো: রাকিব আলীর ছেলে।

গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সিফাতকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়।

ঐ ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

চট্টগ্রামে ধরার আলোচনা সভা অনুষ্ঠিত : এডভোকেট রানা দাশগুপ্ত আহ্বায়ক ও শারুদ নিজাম সদস্য সচিব 

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

নির্বাচনের আগে উপজেলা-পৌর প্রশাসক বদলাবে না: মীর শাহে আলম

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial