নিজস্ব প্রতিবেদন:
বাগমারার আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাছ চুরি ও প্রতারণার ২টি পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সরদার জান মোহাম্মদ বাগমারা থানায় গ্রেফতার।
এলাকাবাসীর সূত্রে জানা যায় , শিক্ষক মাসুদের পুকুরে মাছ চুরি আর মাবুদ সরকারের সাথে পুকুরের চুক্তি বাবদ প্রতারণা করায় দুটি পৃথক মামলায় ওয়ারেন্ট হওয়ায় তার নিজ বাসভবন সারন্দি থেকে আটক করে বাগমারা থানায় নেওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওরবিন্দ দাস।



















