রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩০, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শুক্রবার (২৯মার্চ) নগরীর রানিবাজার অলোকার মোড়ে অবস্থিত পত্রিকা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকার যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এসময় পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহমান মানিক। আলোচনা শেষে দোয়াও পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পত্রিকার প্রধান প্রতিবেদক নাঈম হোসেন। ইফতারের পূর্ব মূহূর্তে পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলী এবং দেশ ও জাতির শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতার মাহফিলে উপস্থিত থাকা সকলকে দীর্ঘায়ু ও শুভ কামনা জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

এয়ারপোর্ট থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

রাজশাহীর আম, জনশক্তি আর জাপানি স্বপ্ন — প্রশাসক রিটনের এক বৈঠকেই তিন চমক

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial