রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ফারাজ ও আফিফার বিয়ে: গুলশানের নৈশ ভোজে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:১৬ পূর্বাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

বর্তমান সময়ের আলোচিত তরুণ রাজনীতিবিদ চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল বেশ তুঙ্গে।
গত শুক্রবার রাজধানীর মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী ও রংপুরের সম্ভ্রান্ত পরিবারের আর্কিটেকচার পড়ুয়া তরুণী আফিফা আলমের বিয়ে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী (রবিবার) রাতে ঢাকার গুলশানের বাসভবনে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়।
এতে দেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, দেশের চতুর্বিংশতিতম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, এমপি, মেয়র, একাধিক শিল্পপতিসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এছাড়াও নৈশভোজে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিচারপতি সৈয়্যদ রিফাত আহমেদ, বিচারপতি মোঃ হাবিবুল গণি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম এমপি, সাবেক কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সৈয়্যদা জাকিয়া নূর লিপি এমপি, ক্রিকেটার সাকিব আল হাসান এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এমপি, অপরাজিতা হক এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ, ইন্ডিয়ান মিনিস্টার কাউন্সিলর রাজেশ কুমার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাসিম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, র‍্যাংগস গ্রুপের রোমো রউফ চৌধুরী, কেএসআরএম গ্রুপের শাহরিয়ার আলম, এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, লেকচার পাবলিকেশন্স এর মাহমুদুল হাসান সৌরভ, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সালসহ রাষ্ট্রীয় পদস্থ ব্যক্তিবর্গরা সকলেই ফারাজ ও আফিফার দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন।
এ সময় ফারাজ করিম চৌধুরীর পিতা চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর পরিবার ও কণে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৭ জুয়াড়ি আটক

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

বিশ্বমানের আলেম-হাফেজ তৈরীতে তানযীমুল উম্মাহ মাদরাসায় পড়ানোর আহ্বান

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

রাজশাহীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial