রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, কড়া হুঁশিয়ারি ছাত্রদল নেতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৪, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন।

তিনি জানান, সম্প্রতি অনেক অভিভাবক কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে তার কাছে অভিযোগ করেছেন। শুধু অভিযোগ নয়, নিজেও বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এই পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ে জড়িত কিংবা জড়িত হওয়ার চেষ্টায় থাকা সবাইকে সরাসরি সতর্ক করে দিয়েছেন তপন। তার ভাষায়, “এখনই ভালো পথে ফিরে আসুন। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শুধু হুঁশিয়ারি নয়, সমাধানের পথও দেখিয়েছেন তিনি। তার মতে, সন্তান, পরিবার ও সমাজকে রক্ষা করা সবার দায়িত্ব। কিশোর অপরাধ ঠেকাতে অভিভাবক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রশাসন এবার কী পদক্ষেপ নেয়, নাকি পরিস্থিতি আরও গুরুতর দিকে গড়ায় — সেদিকেই এখন নজর সবার।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীতে ছয়লাভ, বিপাকে ক্রেতা বিক্রেতা

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial