রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৪, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

 

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: সম্রাট (২৯) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়ার মৃত মাসুমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার ছিনতাই মামলার আসামি সম্রাট কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একাধিক মামলা আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি’র সতর্কতামূলক নির্দেশনা

দেবীগঞ্জে ঈদগাহে চাঁদা তোলার অভিযোগে যুবককে গণপিটুনি

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial