রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নীলফামারী জলঢাকায় জাতীয় বীমা দিবস পালিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

হাছানুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

” করবো বীমা গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ ” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস ২০২৪ইং। দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের সার্বিক আয়োজনে ১লা মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ়্য র‌্যালী বের হয় এবং র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের জলঢাকা শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, চার্টার্স লাইফ ইন্সুইরেন্সের শাখা ব্যবস্থাপক আব্দুল ওহাব প্রমুখ। এছাড়া বীমা দিবস র‌্যালীতে অংশগ্রহণ করেন আমেরিকান লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, বেঙ্গল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, চার্টার্স লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডসহ মোট ১৩টি বীমা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জি, আর সারোয়ার বলেন, দৈনন্দিন চলার পথে জীবনে এবং দুঃসময়ে একটি বীমা মানুষের জীবনে মোক্ষম ভূমিকা রাখে। তাই বীমার আওতাভুক্ত থাকা মানব সভ্যতার জন্য এক সুদুর প্রসারী সম্ভাবনা। এ জন্য বিভিন্ন বীমা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক পরিচালকসহ সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে।সেই সঙ্গে এ বীমার ধারাবাহিকতা অব্যবহৃত থাকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উত্তম ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আবাসন ব্যবসায়ী”র বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ব্যবসায়ীক ও যুবলীগ নেতা 

নিখোঁজ বিজ্ঞপ্তি:

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম পেলেন প্রেসিডেন্ট পদক

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীর ছোটবনগ্রামের পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি

পুলিশ সপ্তাহে আরএমপি’র কমিশনারসহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial