রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপিতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান–২০২৩ উপলক্ষে নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত। আজকের মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে দেশকে নেতৃত্ব দেবে।”

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করা জরুরি। বাবা-মাকে সম্মান, সৎপথে অটল থাকা এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে জীবনে প্রকৃত সফলতা অর্জন সম্ভব। সমাজের প্রত্যাশিত শিক্ষা অর্জনের পাশাপাশি বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভাষাজ্ঞান ও বিভিন্ন দক্ষতা অর্জন অপরিহার্য।

 

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিবছরই এ মেধাবৃত্তি প্রদান করা হয়। গত ২০২৩ সালে আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্যে হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত মোট ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ২ জন এবং এসএসসি পরীক্ষার্থী ৩৮ জন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

মাদকসহ রাজশাহী মহানগরীর বহরমপুরের কুখ্যাত মাদক কারবারি রাব্বি খাঁ আটক

রাজশাহী নগরীতে বসছে ১৫৫টি নতুন সিসি ক্যামেরা, নিরাপত্তায় বড় পদক্ষেপ

রাজশাহী-৫ আসনে দুই উপজেলায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial