রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি পবা থানার অভিযানে হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার মদনহাটি এলাকার ভ্যানচালক দুলাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি-সহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: হাসান (৩৮) ও মো: মানিক (২৪)। হাসান রাজশাহী মহানগরীর পবা থানার মদনহাটি দক্ষিণপাড়ার মো: জাকের আলীর ছেলে ও মানিক একই গ্রামের মো: আবুল কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭ টায় পবা থানা পুলিশ মদনহাটি গ্রামের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেন। পরবর্তীতে জানা যায় মৃত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৫)। তার বাড়ি পবা থানার মদনহাটি দক্ষিণপাড়ায়। মৃত দুলালের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু পর পবা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে পবা থানা পুলিশের একটি টিম গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত পৌনে ৯ টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি হাসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসামির হাসানের দেওয়া তথ্যমতে অপর আসামি মানিককে ২৯ তারিখ দিবাগত রাত দেড় টায় পবা থানার ভেড়াপোড়া থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের দেওয়া তথ্য ও দেখানো মতে মৃত দুলালের কিছু ব্যবহার্য মালামাল ও নগদ টাকা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামিরা দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

পরীক্ষার সময় লোডশেডিং না রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সাংবাদিক মীর তোফায়েলের উপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

বরিশালে রিকশাচালকদের মাঝে ছাত্রনেতা মাসুমের রেইনকোট বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial