রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১২, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা, পবা-মোহনপুরের জনমানুষের নেতা, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম মিলনের দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাজশাহী মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও মনিরুজ্জামান শরীফের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আছর তিনটি মসজিদে একযোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মসজিদ হলো—ছোট বনগ্রাম প্রফেসর পাড়া জামে মসজিদ, আসাম কলোনি বউবাজার জামে মসজিদ এবং বাইতুল মামুর জামে মসজিদ।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ ফরিদ, শেখ আব্দুল হালিম মিনার, রিপন, মিলন, হেলাল, বাবুসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা। তারা মহান আল্লাহর দরবারে এডভোকেট শফিকুল ইসলাম মিলনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

 

মোহাম্মদ জসিম উদ্দিন দোয়া মাহফিল শেষে বলেন, “এডভোকেট শফিকুল ইসলাম মিলন ভাই শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ। রাজশাহীর মানুষের জন্য তার অবদান অনস্বীকার্য। আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

 

মনিরুজ্জামান শরীফ বলেন, “মিলন ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে আমরা খুবই ব্যথিত। আজ রাজশাহীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত দোয়ায় আল্লাহ নিশ্চয়ই তাকে দ্রুত আরোগ্য দান করবেন।”

 

উল্লেখ্য, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম মিলন সম্প্রতি অসুস্থ হয়ে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

টিকটকার রাজিয়া আইডি বটতলার মাদকের ‘গডফাদার’- আড়ালে থেকে চালাচ্ছে মাদক সাম্রাজ্য

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫

রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

রাজশাহীতে হত্যা মামলায় সাবেক মেয়র লিটনসহ আসামী ১২৫০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial