রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী থানার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৪

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৩, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে এবং মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রাজু আহমেদ (২০), হুসাইন আলী (২১) ও মোঃ সজিব আলী (২০)। রাজু আহম্দে রাজশাহী জেলার বাঘা থানার চাঁদপুরের মো: শেখ আব্দুল্লাহর ছেলে, হুসাইন একই গ্রামের মুনছুরের ছেলে ও সজিব আলী একই থানার আহম্মদপুরের মো: শফিকুল ইসলামের ছেলে। এছাড়াও মাদক মামলার আসামি মো: মুন্না (২৭) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মো: মুক্তার হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে চারঘাট হতে সিএনজি যোগে কাটাখালী থানার শ্যামপুরের দিকে দিকে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম কাটাখালী থানার শ্যামপুরে অবস্থান করে। রাত ১১ টায় সন্দেহজনক সিএনজিটিকে আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবা উদ্ধার হয়।

অপর একটি অভিযানে এসআই মোসা: সেলিনা খাতুন ও তাঁর টিম আজ ২৩শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২২শে মার্চ দিবগাত) রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মুন্নাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আসামি মুন্নার বাড়িতে অভিযান পরিচালনা করে ৬২ গ্রাম হেরোইনসহ তার মা ফুলজানকে গ্রেপ্তার করে কাটাখালী থানা পুলিশ। ঐ সময় আসামি মুন্না কৌশলে পালিয়ে যায়। আসামি মুন্নার বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী ও বেলপুকুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে এবং আসামি মুন্নাকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

রাজশাহীতে নদী সমাবেশ: নদীকে ‘খাল’ আখ্যা দেয়ার প্রবণতা বন্ধের দাবি

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

নীলফামারী ডোমারে স্কাউটের ১৬৭ তম বি.পি. দিবস উদযাপন

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

শাহমুখদুম থানায় সাংবাদিকের জিডি নিতে অস্বীকৃতি: ওসির বিরুদ্ধে গড়িমসি ও হুমকির অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial