রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার মশাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের মধ্যে একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই তিন চাকার নছিমনটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

দীর্ঘদিন পর চেম্বার নির্বাচন, পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে ইমাম মেহেদী

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

আরইউজে নির্বাচনে টানা দ্বিতীয়বার সভাপতি আব্দুল আউয়াল

খেলার মাঠ দখল করেই আবারও উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা! 

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial