রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খেলার মাঠ দখল করেই আবারও উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা! 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ 

দেশের একমাত্র ব্যাণিজ্যনগরী চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামী ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। এ ছাড়াও ১৮-১৯ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে ৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার।

আজ ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ।

সাংবাদিকদের খেলার মাঠ দখল করে ব্যণিজ্য মেলার উদ্বোধন করা হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামে খেলার মাঠের অভাব রয়েছে, এটা আমাদের ব্যর্থতা!

অনেক খেলার মাঠ বেদখল হয়ে গেছে। উত্তর দিতে গিয়ে তিনি কৌশলে তা এড়িয়ে যান। তিনি আরও বলেন, চেম্বার প্রতি বছর দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানের এক্সপো সেন্টার নির্মাণের জন্য।

এনিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে চেম্বার সভাপতি আরও দীর্ঘ ৩০ বছর ধরে এ মেলা হয়ে আসছে। বিকল্প জায়গার অভাবে পলোগ্রাউন্ড মাঠেই মেলার আয়োজন করা হয়েছে, বিকল্প জায়গার সন্ধান পেলে তা চিন্তা করা হবে। এছাড়াও সরকার জঙ্গল ছলিমপুরে মেলার জায়গার বিষয় নিয়ে ভাবছে, হয়তো এটা সমাধান হবে।

সিআইটিএফের চেয়ারম্যান একেএম আকতার হোসাইন এসময় বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় সিআইটিএফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি । বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও

চট্টগ্রাম -১১ আসনের সাংসদ

এম এ লতিফ। গেস্ট অব অনার থাকবেন এফবিসিসিআই সভাপতি ও সাবেক চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নও থাকবে। এতে বাতিঘরের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও প্রকাশনা থাকবে।

তিনি জানান, এবার চার লাখ বর্গফুটের সিআইটিএফে ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, ৩টি জোনে ৪০০ স্টলে ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন করবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের মূল্য ২০ টাকা।

তিনি বলেন, শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার ১৯৯৩ সাল থেকে দেশি পণ্যের প্রচার প্রসারে সিআইটিএফ আয়োজন করে আসছে। এবারও দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পণ্য প্রদর্শন করবেন। লাখো মানুষ এ মেলা পরিদর্শন ও পছন্দের পণ্য সংগ্রহ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিএফের কো-চেয়ারম্যান অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আকতার পারভেজ হিরু, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের আবদুল্লাহ ফরিদসহ প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মোঃ মাহফুুজুর রহমানকে  অভিনন্দন ও ফুলেল শুভেচছা জ্ঞাপন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

বিএমডিএ মিথ্যা তথ্যে পিডি, ৮ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারার আয়োজন

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় আরএমপি’র পুলিশ কমিশনারের উদ্যোগ

আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর বসুয়া এলাকায় বাড়ি নির্মাণ

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial