রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথেরোর মৃত্যু রহস্য সুষ্ঠু তদন্ত করে তুলে ধরার দাবি 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৭, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

 

আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ধুতাঙ্গ সাধক ড. এফ দীপঙ্কর মাহাথেরোর মৃত্যু তদন্তের মাধ্যমে জাতি জানতে চায়। তিনি একজন ধার্মিক ব্যক্তিত্ব, ধুতাঙ্গ সাধক, একা হারী, বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের উজ্জ্বল নক্ষত্র। তিনি কখনো আত্মহত্যা করতে পারে না। তাঁর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু ও সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান। ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথেরোর রহস্যময় মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

 

গত ১৫ জুলাই বিকাল চারটায় নগরের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো।

 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, দীপানন্দ মহাথেরো, পটিয়া ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক শরনসেন মহাথেরো।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকোবিধ এস. লোকজিত মহাথেরো, উখিয়া পাতাবাড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথেরো, চেমি কপিলাবস্তু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কথাসাহিত্যিক দীপস্কর মহাথেরো, বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপস্কর থেরো, রতনানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, বিমলানন্দ থেরো।

 

তাপস বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেট সুজন বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, এ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, সাংবাদিক রাজু বড়ুয়া, ব্যাংকার বিজয় বড়ুয়া, নারীনেত্রী শেলী বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

সত্য বলার মূল্য গলা কাটা লাশ — তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ!

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

চন্দ্রিমা থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial