রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বঙ্গবন্ধুর জন্মই হলো বাংলা ও বাঙালির জন্য আর্শীবাদ- বঙ্গবন্ধু সৈনিক লীগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৭, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয়ভাবে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশবিশেষ বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ১৭ই মার্চ ২০২৪ দুপুর ১২টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে জন্মদিন উদযাপন কর্মসুচী পালন করা হয়। ফুলের শ্রদ্ধা জানানোর পর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে টাইগারপাস মামা ভাগিনা মাজারের এতিমখানায় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় খতম কোরান ও দোয়া মাহফিল এবং কোরান শরীফ হেফজরত কোমলমতি শতাধিক শিশুদের ইফতারের আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। উক্ত কর্মসুচীতে অংশ নেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সদস্য একে এম ওসমান গনি, সাবেক চসিক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মোহাম্মদ ফোরকান, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ আকরাম হোসেন, শ্রমিকনেতা কামাল উদ্দিন, মহিলানেত্রী নেহেরু নেছা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, শারমিন আকতার, মোহাম্মদ মুসলিম মিয়া, কুসুম আকতার, লাকী আকতার, মুনজারিন হক, মোহাম্মদ শফিক শুভ, মোহাম্মদ হাসান মিন্টু, মোহাম্মদ রাশেদুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম মল্লিক, মাসুদ রানা, মোহাম্মদ জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ রিয়াজ, সুদীর শীল, মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, ফরিদা ইয়াসমিন, মো. হাসান মুরাদ, আরিফুল আকবর, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ওসমান প্রমুখ।

দোয়া মাহফিলে দোয়া পাঠ ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আবুল বশর। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইয়াকুব।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই বাংলা ও বাঙালি স্বাধীনতা পেতাম না। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঘোষিত কর্মসুচী পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে আজীবন স্মরণ করে যাবো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজি অভিযোগ: রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় সিন্ডিকেট!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতার ‘সম্মানজনক সমাধান’?

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে জাল টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial