রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীকে স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে রাসিকের মতবিনিময় সভা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীর বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় বক্তারা সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অতিথিদের রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। এর আগে নগর ভবনে আগমনে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন এবং হাসপাতালের পরিচালকের পক্ষে উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব।
সভায় বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন। এ সময় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ ও রামেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে তাকে রাজশাহী মহানগরীর সেবা করার সুযোগ দিয়েছেন। তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, রাজশাহীকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণ করতে চান এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করেন।
আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান বলেন, নগরীর সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করে এগিয়ে নিতে এই উদ্যোগ প্রশংসনীয়। মাদক নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরার আওতায় নগরী আনা এবং যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
আরডিএ চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম বলেন, নগরীর উন্নয়নে আরডিএ সার্বিক সহযোগিতা করবে। পদ্মা নদী ঘিরে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণ, আবাসন প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি প্রতিরোধ, সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, বাস টার্মিনাল নওদাপাড়ায় স্থানান্তর, আরডিএ মার্কেট উন্নয়ন এবং ওয়ার্ড কার্যালয়ের জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত 

দুর্গাপুরে পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ

বিয়ের সাজে যে ৩ নতুনত্ব দেখা যাবে এ বছর

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

দুর্গাপুর গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

জুলাই আহত অপূর্বর মামলা ঘিরে অসাধু তৎপরতার অভিযোগ—রাজশাহী এনসিপির সতর্কবার্তা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial